1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাচ্ছে একটি রাজনৈতিক দল: এ্যানি

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

একটি রাজনৈতিক দল আছে, তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে বলে মন্তব্যে করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে এ মন্তব্যে করেন এ্যানি।তিনি বলেন, ‘কোনোভাবে একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়াটা কতোটুকু যৌক্তিকতা রয়েছে, তিনি এ প্রশ্ন তুলে ধরেন।’


আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ উক্ত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করাই যথেষ্ট বলে জানান বিএনপির যুগ্ম-মহাসচিব।

বিএনপির শীর্ষ এই নেতা মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুন্দর সমাজ গঠন করতে হলে এখনি মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রাম-গঞ্জে মাদক ব্যবসা করেন। দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো-বা আমরা পুলিশকে তথ্য দিয়ে তাদের সহায়তা করবো।’
এ সময় বিএনপির আয়োজিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন: বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিএনপি সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক এম.এ ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, যুগ্ম-আহ্বায়ক আবদুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্যা সচিব  মো. জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936