1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই সিদ্ধিরগঞ্জে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ২৪০ পুড়িয়া হেরোইনসহ ৬ জন গ্রেফতার চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: প্রধান আসামি গ্রেপ্তার কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের সতর্কবার্তা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১৮টি পরিবারের বসতঘর পুড়ে গেছে।

ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল চন্দ্র দাসের ‘মাতৃ ভবন’-এ এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী ৪ জনের একটি দল বাড়ির সামনে এসে প্রথমে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের পর দুজন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাকি দুজন বাইরে পাহারায় অবস্থান নেয়।

বাড়ির সদস্য পার্বতী দাস জানান, তার ভাই বাবুল চন্দ্র দাস ও তার স্বামী নিউইয়র্ক প্রবাসী। তিনতলা বাড়িটির নিচের দুই তলায় অন্য ভাইয়েরা বসবাস করেন এবং উপরতলায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে থাকেন। বিকেল ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর দুইজন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে।

তিনি আরও জানান, ডাকাতরা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। পরে তার কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে, স্থানীয়রা জড়ো হতে শুরু করলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ বিশ্লেষণ করছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পরবর্তীতে র‍্যাব-১১ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936