1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের আভাস মিলেছে

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌসুমী বায়ু বিদায়ের পরও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের আভাস মিলেছে। এই লঘুচাপ আরও ঘনিভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।লঘুচাপের প্রভাবে বুধবার (২২ অক্টোরব) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে পরদিন আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে ঘূর্ণিঝড় হতে পারে কিনা এ বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি।


আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে তা আরও বিস্তৃত হয়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ পর্যন্ত ছড়াতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে বছরে দুটি সময়কে ঘূর্ণিঝড় প্রবণ ধরা হয়। মৌসুমী বায়ু আসার আগে এপ্রিল, মে এবং মৌসুমী বায়ু বিদায়ের পর অক্টোবর নভেম্বর। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো হয় নভেম্বর মাসে। সেই হিসেবে চলতি মাসেও ঘূর্ণিঝড়ের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936