1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

রোজা ও ইফতারের মাধ্যমে মনোনয়ন কামনা, সরগরম কুমিল্লা-৬

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনের কর্মী-সমর্থকরা রোজা, গণ–ইফতার ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে।

দলীয় মনোনয়ন পাওয়ার আশায় তার অনুসারীরা বিশেষ নফল রোজা পালনের ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর রোজা পালন শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গণ ইফতারের আয়োজন করা হয়।গণ ইফতার শেষে আয়োজিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা বলেন, এলাকার উন্নয়ন, সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আমিন উর রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা নিয়মিত নামাজ, রোজা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন।

 
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় কুমিল্লা–৬ আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।বিশেষ করে হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনের অনুসারীরা এ ঘোষণাকে তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী দাবি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এবং ধারাবাহিক কর্মসূচি শুরু করেন।তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তাদের ভাষায়, দুই দশকের বেশি সময় ধরে কুমিল্লা-৬ আসনে আমিন-উর-রশিদ ইয়াছিন সাংগঠনিক নেতৃত্ব, আন্দোলন ও ত্যাগের মাধ্যমে দলের ভিত্তি শক্ত করেছেন। সেই যোগ্যতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936