1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

সাইবার সচেতনতায় পঞ্চগড়ের ২ তরুনের উদ্যোগ!

মো:মাহাবুব রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পঞ্চগড়ের উদিয়মান এই দুই তরুনের
পঞ্চগড়ের উদিয়মান এই দুই তরুন

সময়ের তালে তালে এগিয়ে চলছে বিশ্ব। দিনে দিনে একে অপরের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত উন্নত হচ্ছে সাইবার দুনিয়া। সকলের হাতে হাতে পৌছে গেছে এন্ড্রয়েড ফোন । আর কিছু থাক বা না থাক সবার ফোনে ফেসবুক নামক এপসটা আছেই। দিনে দিনে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। সাথে সাথে বেড়ে চলছে এফ- কমাস বিজনেস। ফেসবুকে এখন বিজনেস এর জুড়ি মেলা ভার। সেই সাথে বাড়ছে গুজব এর সংখ্যা । নিউজফিডের অনেকটা জায়গা এখন গুজবে ভরপুর৷ ফেসবুকের প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে বাড়ছে হ্যাকিং,প্রতারণা, সাইবার বুলিং সহ অনেক সাইবার অপরাধ৷ সে বিষয়গুলোকে সামনে রেখে পঞ্চগড় জেলার উদিয়মান দুই তরুনের উদ্যোগ যেন কিশোরীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস৷ গেল ১০ ই আগষ্ট পঞ্চগড় জেলার ২০ জন তরুনীকে নিয়ে শুরু হয় সাইবার নিরাপত্তা বিষয়ক অনলাইন সেমিনার । আর এই সেমিনারটি সম্পুর্ন বিনামূল্যে অনুষ্ঠিত হয় ৷
Cyber Awareness For Women শীর্ষক সেমিনার এর উদ্যোক্তা পঞ্চগড় জেলার এই দুই তরুন হলেন, সজিব রায় দীপ ও মাহমুদ বিন মারুফ । তাদের সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানায়, দুজনই দ্বাদশ শ্রেনীর ছাত্র৷ সাইবার সচেতনতা ছড়িয়ে দিতে দুজনের সম্মিলিত উদ্যোগে তারা প্রতিষ্ঠা করেছেন Cyber Force BD নামের একটি অনলাইন কমিউনিটি ।

তাদের এই সমসাময়িক গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সজিব রায় দীপ জানায়, কাছে থেকে অনেক মেয়েকে দেখেছি সাইবার বুলিংয়ের শিকার হতে। অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আইডি হ্যাক এবং অনেককে অনলাইন শপিংয়ের নামে প্রতারিত হতে দেখেছি। সেই বিষয়গুলো আমার মনকে প্রবলভাবে নাড়া দেয়। ইচ্ছে হয় এই বিষয়টি নিয়ে কিছু করার। সেই কারনেই সাইবার সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করি Cyber Force BD। এরপর আমার এই উদ্যোগে এগিয়ে আসে আমার এক বন্ধু মাহমুদ বিন মারুফ৷ তারপর দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা উদ্যোগ গ্রহন করি, এবং ২০ জন তরুনিকে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারটি শেষ করাই।

এই সেমিনার এ অংশ নেওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সেমিনার এ ফেসবুক একাউন্ট সিকিউরিটি, হোয়াটসঅ্যাপ সিকিউরিটি,সহ অনলাইন শপিংয়ে প্রতারণা, সাইবার বুলিং, সহ ১৫ টি বিষয়য়ে প্রশিক্ষন দেন ওই দুজন তরুন।

এই দুই তরুনের এমন উদ্যোগ এর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে, মাহমুদ বিন মারুফ জানায়, এই সেমিনারগুলো আমরা যেহেতু সফলভাবে সম্পন্ন করতে পেরেছি৷ তাই আমদের পরিকল্পনা বৃহৎভাবে কিছু করা। আমরা এটা চলমান রাখবো ভবিষ্যৎ এ। তিনি আরও জানান বিভিন্ন ব্যাক্তিবর্গ ও প্রশাসন এর পৃষ্টপোষকতা পেলে এই সচেতনতা আরও বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নির্ভিক টিভি.কম এর পঞ্চগড় জেলা প্রতিনিধি ও বোদা উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান জিদনী জানান, পঞ্চগড়ের উদিয়মান এই দুই তরুনের উদ্যোগ প্রশংসার দাবিদার। তিনি আরও জানান, আমাদের উচিত তাদের এই উদ্যোগে সহায়তা করে, তাদের উদ্যোগকে প্রসারিত করে পঞ্চগড়ের তরুনীদের দক্ষ ইন্টারনেট ব্যহারকারী হিসেবে গড়ে তোলা৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “সাইবার সচেতনতায় পঞ্চগড়ের ২ তরুনের উদ্যোগ!”

  1. রিফাত says:

    শুভ কামনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936