1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

অবৈধভাবে নকল সস তৈরির অভিযোগে ফতুল্লায় একটি কারখানায় যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে,

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রাসায়নিক ও রঙ ব্যবহার করে অবৈধভাবে নকল সস তৈরির অভিযোগে ফতুল্লায় একটি কারখানায় যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে, কারখানার মালিককে জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

 

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অনুমোদনবিহীন আজমেরী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড-এর কারখানায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আল মাসুদ খান। অভিযান শেষে তিনি জানান,

“স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রাসায়নিক ও রঙ দিয়ে অবৈধভাবে সস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। আগে থেকেই অভিযোগ ছিল যে, এখানে নকল ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকর সস তৈরি হচ্ছে। আমরা নিশ্চিত হয়েই আজ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। এখানে বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে।”

অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন, “কারখানাটি দীর্ঘদিন যাবত কোনো বৈধ লাইসেন্স ছাড়াই নকল ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকর সস তৈরী করছে। বিভিন্ন প্রকারের সস যা মানুষের জীবন নাশের কারণ হতে পারে, তা তৈরী করছে। কারখানার কোনো নিবন্ধন নাই।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, উৎপাদিত স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এই সস নগরীর কালীরবাজার ও দিগুবাবুর বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল, যা বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তিনি নিরাপদ খাদ্য আইনে কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936