1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন—হত্যার অভিযোগ পরিবারের ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার দাবিতে জিআই তার তৈরির একটি কারখানায় হামলা ও লুটপাটের ঘটনায় ১০ দিন পার হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দুইদিন বন্ধ থাকার পর পুলিশ পাহারায় কারখানার উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার ‘বি এল ও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ’ কারখানায় হামলার ঘটনায় মালিক মনোয়ার হোসেন রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত আকনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করা হয়।

বাদীর দাবি, মামলার অগ্রগতি নেই এবং আসামিদের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্রমিকরাও আতঙ্কের মধ্যে কাজ করছেন বলে জানান।

এ ঘটনায় থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূনের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রাও।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936