1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

‘আগামীর বাংলাদেশ চীন বা ভারতপন্থী হবে না’ না.গঞ্জে মামুনুল হক

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদকে’ দ্রুত আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশের রাজনীতি সাজাতে চায়, তবে রাজপথে কঠিন যুদ্ধ হবে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে অনুষ্ঠিত এক গণসমাবেশে দলের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে এই কঠোর বার্তা দেন। জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি বার্তা দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, “প্রায় ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই সেই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন।”

তিনি দাবি করেন, নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে দ্রুত তা ঘোষণা করতে হবে।

মাওলানা মামুনুল হক বাংলাদেশের ভবিষ্যত রাষ্ট্রীয় নীতি নিয়েও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, “আগামীর বাংলাদেশ চীন, ভারত বা পিণ্ডিপন্থী হবে না, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশপন্থী।”

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলাদেশের রাজনীতিকে রচনা করতে চায়, তাহলে রাজপথে যুদ্ধ হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা এনামুল হক মূসা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা মইনুদ্দিন, মাওলানা মীর আহমদ উল্লাহ ফুয়াদ, মাওলানা শাহজাহান শিবলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ওবায়দুল কাদের নদবি কাসেমী প্রমুখ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936