1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সন্ত্রাসীরা অবৈধ সিমকার্ড ব্যবহার করে নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা হবে সর্বোচ্চ ৭টি।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।

তিনি আরও জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য কাজ করছে সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936