1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

এক ইলিশের দাম ১০ হাজার ৭০০ টাকা

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিশারীকাঠী গ্রামের আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্থানীয় জেলে সোহেল মোল্লার জালে ওঠে বড় সাইজের ইলিশটি। পরে মাছটি পালোয়ান মৎস্য আড়তে নিয়ে আসা হলে আড়তের মালিক মনির পালোয়ান ১০ হাজার ৭শ টাকায় কিনে নেন।

আড়তের মালিক মনির পালোয়ান বলেন, বরিশালের নদীতে এমন আকারের ইলিশ সচরাচর দেখা যায় না। নদীর ইলিশ সাধারণত এক থেকে দেড় কেজির মধ্যে থাকে। তিন কেজির ইলিশ পাওয়া বিরল।

তিনি বলেন, জাটকা নিধন রোধে সরকারের কঠোর নজরদারি, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণ, অবৈধ জাল অপসারণ, অভয়াশ্রম বৃদ্ধি- এসব পদক্ষেপের কারণে বড় ইলিশ এখন নদীতে ফিরতে শুরু করেছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, দেশে ইলিশের উৎপাদন বাড়লেও নদীতে সরবরাহ কম থাকায় দাম স্বাভাবিকভাবেই বেশি।

জেলেরা মনে করছেন, নদী দূষণ ও দখল নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের চলাচল বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। বড় ইলিশ বিক্রি করতে পেরে খুশি জেলে সোহেল মোল্লা। তার ভাষায়, এত বড় ইলিশ জীবনে এক-দুবারই ওঠে। ভালো দাম পেয়েছি, ভাগ্য ভালো বলতেই হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936