1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

এলাকাজুড়ে মাইকিং করে নিজ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন এক বৃদ্ধ।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এলাকাজুড়ে মাইকিং করে নিজ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন এক বৃদ্ধ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে ঘটেছে অদ্ভুত এই ঘটনা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কদ্দুস মিয়া নামের ওই বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামজুড়ে ঘোষণা দেন, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর তিনি তার ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। সবাইকে জানানোর জন্য তিনি এ অদ্ভুত পদ্ধতি বেছে নেন।

ঘোষণাটি দিতে গিয়ে কদ্দুস মিয়া বলেন, নিজেদের পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। তাই এবার তিনি মুখোমুখি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে তার এমন ঘোষণা শুনে গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936