1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা (২৪) আক্তার নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা (২৪) আক্তার নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। তবে স্বামী পরিচয় দেওয়া আরিফকে পাওয়া যায়নি।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর থেকে আরিফ হোসেন ও ফাহিমা আক্তার নামের ওই দুই পর্যটক হোটেলে অবস্থান করছিলেন। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা হোটেলে থাকছিলেন। হঠাৎ বুধবার রাতে বাইরে থেকে রুমটি তালাবদ্ধ দেখে এবং ওই দুজনের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ নামায়।

হোটেলের ডায়রিতে দেখা যায়, অবস্থানকারী আরিফ তার ঠিকানায় উল্লেখ করেছেন- তিনি পটুয়াখালী জেলার আওতাধীন পটুয়াখালী থানার পুকুরজানা এলাকার ধনখালীর শহিদুল ইসলামের ছেলে। তবে নিহত ওই নারীর কোনো ঠিকানা উল্লেখ নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936