1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব কেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের নান্নু ও হোসাইনের সঙ্গে পাটগাতি সরদারপাড়া গ্রামের জিয়ারুলের বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সালিশ বৈঠকে বসে। শেষ পর্যায়ে সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়।এরপর সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামের লোকজন টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশের ৪ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।এর মধ্যে গুরুতর আহত সাবেক কাউন্সিলর রাকিবকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মানিক মিয়া সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936