1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ কর্তৃক ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি আটক।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/বিরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ বেলা ১১.৫০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভায়েলা বাজার সাকিনস্থ বাবুল সুপার মার্কেটের ভাই ভাই হেয়ার স্টাইল সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে ০২ জন আসামিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত ঈমান আলী, সাং-বরুণা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২।মোঃ ওসমান (৪০), পিতা- মৃত জনাব আলী, সাং-নিমেরটেক, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় আসামি মোঃ দ্বীন ইসলাম (৫২) এর সহায়তায় তথা প্ররোচনায় তারা বিভিন্ন এলাকা হতে উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত এলাকাসহ রূপগঞ্জ থানার আশপাশে বিক্রয় করে থাকে। পরে অভিযান পরিচালনা করে মোঃ দ্বীন ইসলাম (৫২), পিতা-মৃত সফু মিয়া, সাং-নাওরা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে আড়াইহাজার থানাধীন জালাকান্দি এলাকায় মশারী ফ্যাক্টরীর পাশে ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936