1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।গ্রেফতার ব্যক্তি হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ অলিউল্লা (৫৫), শেখ আরিজুল্লাহর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সকাল ৬:৩০ টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং মোট ওজন ১.০২০ কেজি।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার করেছেন যে- তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে যাচ্ছিলেন।

অভিযান শেষে গ্রেফতার অলিউল্লাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936