1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

নাটোরের সিংড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদুল ইসলাম (৫০) সহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শুক্রবার (২৮ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলায় একজন,অপারেশন ডেভিল হান্টে তিনজন,মাদক মামলায় ছয়জন,চুরি মামলায় দুইজন,ওয়ারেন্টভুক্ত আসামী আটজন ও ১৫১ ধারায় ছয়জনসহ মোট ২৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তার কাছ থেকে একটি অন সুটার পাইপগান উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছয়জন মাদকসেবীর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বড়সাঐল গ্রামের রিনা পারভীন(২৮), বড় বাড়িয়া গ্রামে নাহিদ হোসেন(১৯), বিলদহর গ্রামের আজহার ওরফে কালু(৭০), সিকিচড়া গ্রামের ফারুক হোসেন(৩৮), আনোলিয়া গ্রামের ঝরু ওরফে মতিউর(৩২), গুনাইখাড়া গ্রামের নুর ইসলাম (৫০), একই গ্রামের সামাদ আলী (৫০), রাজু আহমেদ (২৬), হাসিঘাটি গ্রামের মোহন আলী (২৫), বড় বারইহাটি গ্রামের সাখাওয়াত শেখ (৪৫), নাছিয়ারকান্দি গ্রামের ফইমুদ্দিন (৬০), শতকুড়ি গ্রামের আজিমুদ্দিন (৩০),বিয়াশপাড়ার ঝন্টু মিয়া(৩৭), বাহাদুরপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৩৫), হোসেনপুরের আসলাম (৪৩), সরকারপাড়ার খাইরুননেছা(৪৫), মতিয়ার(৪০), শতকুড়ি গ্রামের আব্দুস সালাম (৩২) একই গ্রামের রেজাউল করিম (৩২) ও আব্দুস সোবহান (৪২),বড়বাড়ি গ্রামের হানিফ (৫২),নগর মাঝগ্রামের আলিম শেখ (৩৯),বামিহালের মিঠুন আকন্দ (২৬),কালিগঞ্জের সজিব আকাশ (২৮) ও বগুড়া জেলার শাহজাহানপুরের জহুরুল ইসলাম (৩৮)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936