1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে প্রায় দুই কোটি টাকার মালামাল লুট

channel metro:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে রোববার গভীর রাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। তারা প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাত দল ওই প্রবাসীর বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়।এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোমবার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে রোববার রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল ওই প্রবাসীর বিল্ডিংয়ের রান্না ঘরের জানালার গ্রিল কেটে প্রথমে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিস্ট্রেশনের জন্য মজুদ রাখা নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।
সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার ৪ ছেলেই সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮ শিশুসন্তান নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করে আসছেন। বাড়িতে কোনো পুরুষ লোক নেই।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের ব্যাপারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936