1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।এসময় তার সহযোগী একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এই দুইজন শুধুই মাঠপর্যায়ের কারবারি, তাদের পেছনে বড় একটি চক্র সক্রিয় রয়েছে যাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলাম, কনস্টেবল সৈয়দ হোসেন ও শাহীন আলমসহ একটি দল সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ সাগর (৩২)-কে আটক করা হয়।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সাগরের প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা (ওজন ৩ গ্রাম) এবং ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাগুলো মাদক বিক্রির অর্থ।অভিযানের সময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়, সে-ও একই এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিল।তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে ইয়াবা বিক্রি করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানিয়েছে, সে সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো।এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।আটক সাগরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক বাপ্পিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936