1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযানে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
 নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নে এস.এম. প্যাকেজিং নামে একটি পলিথিন কারখানায় ‎নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসীন কবির’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) ও জেলা প্রশাসন। এসময় প্রায় ৮শত ২৫ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। অবৈধ উৎপাদনের দায়ে কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা, উৎপাদন বন্ধ ও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ডিক্রীচর খেয়াঘাট সড়কে বাঁধন গার্মেন্টস সংলগ্ন এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসীন কবির বলেন- পরিবেশ আইন লঙ্ঘন করে এস. এম. প্যাকেজিং নামের প্রতিষ্ঠানটি অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। প্রথম দফায় অপরাধ হওয়ায় পরিবেশ আইনে প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
‎স্থানীয়রা জানায়- কারখানার মালিক সেলিম ও তার স্ত্রী খুকি বেগম গোপনে দীর্ঘদিন ধরে এলাকায় পলিথিন উৎপাদন করে আসছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- র্যাব-১১ এর এএসপি আল মাসুদ খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936