1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ”—মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ”—মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি দৃঢ়ভাবে বলেছেন, এই শিশুদের যথাযথ সহায়তা ও সুযোগ দেওয়া গেলে তারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টান্ন নিয়ে যান। জেলা প্রশাসককে নিজেদের মাঝে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।

জেলা প্রশাসক শিশুদের মেধা বিকাশের ওপর জোর দিয়ে বলেন, “এই শিশুদের অনেকের মধ্যেই রয়েছে বিশেষ মেধা ও দক্ষতা। আমাদের কাজ হবে সেই মেধা ও প্রতিভা খুঁজে বের করে তা বিকশিত করার সুযোগ করে দেওয়া।” তিনি আরও যোগ করেন, শিশুরা যে সেক্টরে আগ্রহী, সেই সেক্টরে কাজ করার সুযোগ পেলে তারা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, “যেসব পরিবারে চ্যালেঞ্জ শিশু রয়েছে, তারা প্রতিদিন নানা ধরনের কষ্ট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান—যা কেবল তারাই উপলব্ধি করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936