1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে উদ্ধার করা হয়েছে।

উত্তরা সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করা হয়েছে বলে তার সংশ্লিষ্ট সংগঠন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে।

পোস্টে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের জানায়, নিখোঁজ মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে পাওয়া গেছে। পরবর্তী এক পোস্টে জানানো হয়, ডিসি উত্তরা এবং তার টিমের সহায়তায় তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।পোস্টে আরও বলা হয়, আব্দুল্লাহ আল মামুন এখনও ট্রমাগ্রস্ত। তাকে সুস্থ অবস্থায় নিয়ে আসাই তাদের প্রথম লক্ষ্য।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা মামুনকে পূর্বাচলের তিনশ ফিট থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। তার বক্তব্য নেয়ার পর বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে মামুনের পরিবার অভিযোগ করেছিল, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। পরদিন ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936