1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

যদি তার জীবনে ধর্মীয় শিক্ষা না থাকে, তবে সেই জ্ঞান অর্জন করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না।…বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়, বরং ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

 

শনিবার (১৫ নভেম্বর) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত অভিভাবক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, একজন মানুষ যত পড়ালেখা করে জ্ঞান অর্জন করুক না কেন, যদি তার জীবনে ধর্মীয় শিক্ষা না থাকে, তবে সেই জ্ঞান অর্জন করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা বা জীবনের ‘ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া’ সম্ভব হবে না।

তিনি জোর দিয়ে বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলে মেয়েরা জ্ঞান অর্জন করবে পড়ালেখা করে, পাশাপাশি সে তার ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা গ্রহণ করে ইহকালীন এবং পরকালীন দুই পৃথিবীর কল্যাণ লাভ করার জন্য যোগ্যতা অর্জন করবে—এটা আমাদের প্রথম লক্ষ্য।”

অধ্যক্ষ গিয়াসউদ্দিন অভিভাবকদের উদ্দেশে বলেন, সকল শিক্ষার মধ্যে সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো সেই জীবন বিধান অর্জন করা, যা সৃষ্টিকর্তা মানবজাতির জন্য দিয়েছেন। তিনি বলেন, যেই স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন, তার দেওয়া জীবন বিধানের শিক্ষা অর্জন করা প্রথম প্রয়োজন।

তিনি কলেজের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য সম্পর্কে বলেন, “আপনারা জানেন আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা, এ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিশির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, আবু সুফিয়ান শুভসহ কলেজের অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936