1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

রাজধানী মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন ৫০ ঘণ্টায়ও নেভেনি।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সরেজমিন ঘুরে সময় সংবাদের প্রতিবেদক জানান, এখনো থেমে থেমে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। ধোয়া বের হচ্ছে ভবনগুলোর বিভিন্ন অংশ থেকে। ফায়ার সার্ভিস নেভানোর কাজ অব্যাহত রেখেছে।

 

 এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পড়ে রয়েছে। পরিচয় শনাক্তের জন্য স্বজনদের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট।মরদেহ হস্তান্তর কবে, কখন হবে সেটিও এখনও অজানা ভুক্তভোগী পরিবারগুলোর। আইনি পক্রিয়ার এই ধীরগতিতে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।
জানা গেছে, গত বুধবার ছয়টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাকি ১০টি লাশ আজ ময়নাতদন্তেরর কথা রয়েছে।
উল্লেখ্য: মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওইদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয় বিএনপিও।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936