র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর, ২০২৫ ইং তারিখ রাত্রি ২৩:২০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা হতে ৭৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। আটককৃত আসামিরা হলো; ১। মোঃ ইউসুফ (২৬), পিতা-মৃত মোঃ মোস্তফা, মাতা-মোসাঃ ফিরোজা বেগম, সাং- সাং-গোপালনগর, ডাকঘর- লালগড়, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ তোফান রানা (২৭), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-ইনসিয়া বেগম, সাং-মানসিংহপুর, ডাকঘর-রাধানগর, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উভয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা জব্দকৃত আলামত ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা হতে আনয়ন করে বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযানে অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিন্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply