1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

সাইনবোর্ডে শব্দদূষণ বিরোধী অভিযান, ৫টি যানবাহনকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (১২ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোনাব্বর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব টিটু বড়ুয়া এই সময় প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণকারী যানবাহনগুলোতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এটি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ১৮(২) মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণকারী ৫টি যানবাহন থেকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936