1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

সাইনবোর্ড মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সবচেয়ে ব্যস্ততম সড়ক সংযোগস্থল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড় যেন ফুটপাত দখলের এক স্থায়ী চক্রে আটকা পড়েছে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরপরই শত শত ভাসমান দোকান নিয়ে ফের হাজির হচ্ছেন তারা। এই অরাজকতায় যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে ছিনতাই-চুরির মতো অপরাধ।

 

এই ধারাবাহিকতায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) আদেশক্রমে ম্যাজিস্ট্রেট রাশেদ খান মোবাইল কোর্ট টিম নিয়ে সাইনবোর্ড মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

প্রায় দশ দিন আগেও এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানের সময় দোকানদারদের নামমাত্র সামান্য জরিমানা করেন এবং সতর্ক করে বলেন, তারা যেন পুনরায় ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান না বসায়।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান দখলদারদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান বসাবেন না। আপনাদের কারণে লোকজনের জ্যাম তৈরি হয়, যার কারণে ছিনতাই ও চুরি বেড়ে যায়। আপনারা জনগণের বা যাত্রীদের ক্ষতি করবেন না।”

এখান থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর ও কুমিল্লার দিকে আসা-যাওয়া করেন। তবে ফুটপাত দখল হয়ে যাওয়ায় এখানে কোনো সুশৃঙ্খল পরিবেশ নেই।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট টিম বিভিন্ন লটকানো ব্যানার, ফেস্টুনসহ অবৈধ দোকানপাটের কিছু মালামাল জব্দ করে। তবে স্থানীয়দের বক্তব্য, ম্যাজিস্ট্রেট সরে গেলেই এক ঘণ্টার মধ্যে ফের দোকান বসে যাওয়াই যেন এই এলাকার অলিখিত নিয়মে পরিণত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936