1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জে ওসি শাহীনুর আলমের নির্ঘুম মাদকবিরোধী অভিযান অব্যাহত: ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক নির্মূলে পুলিশের অব্যাহত অভিযান অব্যাহত রেখেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম। দিন-রাত নির্ঘুম পরিশ্রম ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী জিহাদ। তার দিকনির্দেশনায় সম্প্রতি দুইটি পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ওসি শাহীনুর আলমের নির্দেশে শনিবার রাতে এসআই ওলিউল্লাহ ও এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কৌশলগত অভিযান চালান আদমজী ইপিজেড এলাকার সামনে পাকা রাস্তার উপর। অভিযানে ইয়াবা বিক্রয়ের সময় সুজন (৩২) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে একই রাতে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এসআই মাসুম বিল্লাহ ও এএসআই গৌরঙ্গ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী উত্তরপাড়া এলাকায় অভিযান চালান। সেখানে তারা ফরিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করতে সক্ষম হন।

ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,

“সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করাই আমার লক্ষ্য ও অঙ্গীকার। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নির্মূলে পুলিশ একা নয় — সচেতন নাগরিক সমাজ এগিয়ে এলে এই ভয়ঙ্কর মাদকের কড়ালগ্রাস থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করা সম্ভব। সিদ্ধিরগঞ্জকে আমি মাদকমুক্ত করে ছাড়ব।”

এছাড়াও তিনি আরও জানান, ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনসহ পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ প্রতিটি এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে এবং নিয়মিত গোপন অনুসন্ধান চালানো হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ওসি শাহীনুর আলমের এই নির্ভীক নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। মানুষ এখন আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936