1. news1@channelmetrotv.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন—হত্যার অভিযোগ পরিবারের ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন—হত্যার অভিযোগ পরিবারের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চারতলায় আসাদ মিয়ার একটি মিনি গার্মেন্টসে দর্জির কাজ করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানা থেকে ফোন করে বিপ্লবের বোনকে জানানো হয় যে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে তার বোন ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে যান। তবে দাফনের আগে গোসল করানোর সময় বিপ্লবের শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়।

পরে বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে মুন্সিগঞ্জ সদর থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় অবহিত করা হয়। দুই থানার সমন্বয়ে রাত পৌনে ১০টার দিকে মরদেহ আবার সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

নিহতের বড় বোন সীমা আক্তার অভিযোগ করে বলেন, “আমার ভাইয়ের মৃত্যুকে ঘিরে কারখানার কাটিং মাস্টার বারবার ভিন্ন ভিন্ন কথা বলেছে। প্রথমে বলেছে স্ট্রোক করেছে, পরে আবার বলেছে ওয়াশরুমে পড়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি হাসপাতালের সামনে লাশ পড়ে আছে। তড়িঘড়ি করে লাশ বুঝিয়ে দেওয়া হয়।”

তিনি আরও দাবি করেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে এটি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যা। স্বজনদের মামলা করার জন্য বলা হয়েছে, মামলা হলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936