1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, বিশেষ ক্ষমতা আইনের আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।

মাদক ও বিশেষ ক্ষমতা আইন:
বিশেষ ক্ষমতা আইনের নিয়মিত মামলায় ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার:
আদালতের রায় ঘোষণার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১ জন সিআর (CR) সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ও ১ জন জিআর (GR) সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সিআর পরোয়ানামূলে আরও ১ জন আসামিকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী মামলা ও অন্যান্য:
বৈষম্যবিরোধী আন্দোলনে দায়েরকৃত মামলায় ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936