1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ২৪০ পুড়িয়া হেরোইনসহ ৬ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। আনারসী আব্দুল বারিকের দিকনির্দেশনা ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এলাকায় মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৪০ (দুইশত চল্লিশ) পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭২,০০০ টাকা। এ সময় ৩টি নিয়মিত মাদক মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে আরও ১ জনকে আটক করা হয়েছে।

সর্বমোট ৬ জন আসামিকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936