1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

সোনারগাঁয়ে আমার কাজ হবে শিক্ষার মানউন্নয়ন করা,সাবেক নাঃ জেলা বিএনপির সভাপতি, গিয়াসউদ্দিন

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবে। তিনি বলেন, স্বৈরাচারের কবল থেকে এই দেশকে রক্ষা করে জনগণের জন্য কাজ করতে হবে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁও পৌরসভা এলাকায় তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাষ্ট্রের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল কোনটি—আজকে যদি কাউকে প্রশ্ন করা হয়, যে বিএনপিকে ঘৃণা করে সেও বলবে বিএনপি।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর এই দলের নেতৃত্ব দিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, যিনি বিগত স্বৈরাচারের আমলে ১৬ বছর আন্দোলন সংগ্রামের পথ দেখিয়েছেন।

বর্তমান সরকারের সমালোচনা করে গিয়াসউদ্দিন বলেন, “শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। সব থেকে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও হত্যা-গুম-খুনের শিকার হয়েছে বিএনপি নেতারা। আমরা কখনো স্বৈরাচারের কাছে মাথানত করিনি।”

আগামী নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেন, “স্বৈরাচার যেভাবে এই দেশকে ধ্বংসস্তূপ বানিয়েছে, সেখান থেকে এই দেশকে রক্ষা করতে হবে। কিভাবে জনগণ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সেই ৩১ দফা কর্মসূচি দিয়ে রাষ্ট্র মেরামতের জন্য প্রোগ্রাম দিয়েছেন তারেক রহমান। আমাদের দল ক্ষমতায় আসলে এই ৩১ দফার মাধ্যমে বিধ্বস্ত বাংলাদেশকে আবার গড়ে তুলবো।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936