1. news1@channelmetrotv.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই সিদ্ধিরগঞ্জে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ২৪০ পুড়িয়া হেরোইনসহ ৬ জন গ্রেফতার চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: প্রধান আসামি গ্রেপ্তার কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের সতর্কবার্তা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১৮টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে..স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামে কৃষিজমি থেকে ইটভাটায় মাটি নেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও মাটি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে। বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936