1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

হবিগঞ্জ শহরে তৃতীয় দফায় আবারও শায়েস্তানগর ও মোহনপুর মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জ শহরে তৃতীয় দফায় আবারও শায়েস্তানগর ও মোহনপুর মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় তৃতীয়বারের মতো এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ও সেনাবাহিনীর ১ ঘণ্টার যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। মেলায় বুধবার সন্ধ্যা রাতে পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া হয়। রাত ১১টার দিকে তাদের পক্ষ নিয়ে দুই এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে ফের উভয় এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত ৯টার দিকে তৃতীয়বারের মতো ফের তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936