1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

হাদিকে গুলি, দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।ওসমান হাদিকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত।


দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে–দেশে নির্বাচন হতে দেয়া হবে না।’

তিনি অভিযোগ করেন, ‘একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।’তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি নেতাকর্মীদের যে কোনো বিভ্রান্ত ছড়ানো থেকে দূরে থাকতে এবং সচেতন থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসন ও তদন্তকারীদের সর্বোচ্চ সহাযোগিতার অঙ্গীকার করেন।
বক্তৃতার শেষে তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরে পেতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936