1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

যাত্রাবাড়ী থানা এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ ডাকাত দলের তিন ‘সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ ডাকাত দলের তিন ‘সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), মোঃ টিটু মিয়া (৩২) এবং মোঃ মিঠু মিয়া (৪৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুর জেলার হাইমচর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মোঃ সেলিম মোল্লা নামে এক ব্যক্তি বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯ আগস্ট নুর আলম নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এআর প্রিন্টার্স থেকে আর্ট পেপার পরিবহনের জন্য বাদীর ট্রাক ভাড়া করেন। পরদিন রাত ২টার দিকে আর্ট পেপার নিয়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ট্রাকটি থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। চালানে সমস্যা আছে বলে অভিযোগ করে তারা ড্রাইভার রাহাত ও মোশারফের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ট্রাকের পেছনে থাকা চারজন শ্রমিক ভয়ে পালিয়ে যায়। ডাকাতরা ড্রাইভার রাহাতকে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। মৃধাবাড়ী ইউ-টার্নের কাছে পৌঁছে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936