1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটের অধিকার ফিরে পাবে,,,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল ঘোষণা করেছে। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটের অধিকার ফিরে পাবে এবং নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মান ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার খাতায় সবাইকে পাশ নম্বর দিতে বলা হতো এবং যারা নাম্বার দিতে চাইতো না তাদের বলা হতো ‘নাম্বার কি আপনার বাবার?’

মুক্তিযোদ্ধা হিসেবে সোনারগাঁয়ের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, ২৫ মার্চ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের পর তিনি বাবার নির্দেশে শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে কাঁচপুর ইউনিয়নের কুতুবপুরে এসে আশ্রয় নিয়েছিলেন। পরে ভারতে প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সুখেরটেক গ্রামে এসে সেখান থেকেই যুদ্ধ পরিচালনা করেন।

সোনারগাঁও থেকে জাতীয় নির্বাচনে বিএনপির একাধিক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে তিনি বলেন, ‘এই সোনারগাঁয়ে যারাই মনোনয়ন পাবে আমরা তাদের সাথেই কাজ করবো। এখানে অনেক যোগ্য নেতা আছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম। এছাড়া বর্তমানে সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অলিলুর রহমান আপেল, সাবেক সভাপতি খন্দকার আবু জাফর এবং মুজাহিদ মল্লিক শাহেদ ও ইমতিয়াজ আহমেদ বকুলও মনোনয়ন প্রত্যাশী।’ তিনি বলেন, এত যোগ্য প্রার্থীর উপস্থিতি প্রমাণ করে সোনারগাঁও বিএনপির ঘাঁটি। তিনি নিজের জন্য ভোট না চেয়ে বরং যিনিই দলের মনোনয়ন পাবেন তার সঙ্গেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936