1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

নেতানিয়াহুর ওপর আস্থা নেই, ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরাইলি বিক্ষোভকারীরা

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অনাস্থা প্রকাশ করেছে হাজারো ইসরাইলি নাগরিক।

শনিবার (৪ অক্টোবর) রাতে তেল আবিবে এক বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নেন। এই সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষর করতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ সমাবেশে ইসরাইলি নাগরিকরা আগের মতো ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাও রাজনৈতিক স্বার্থে নস্যাৎ করে দেয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।গিল শেলি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘জিম্মিদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। যুদ্ধ বন্ধ করা নিয়ে আমরা উদ্বিগ্ন। নেতানিয়াহুর ওপর আমাদের কোনো আস্থা নেই। তবে এই মুহূর্তে ট্রাম্পের ওপর এখন আমাদের সমস্ত আস্থা আছে।’এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধের প্রস্তাবনা নিয়ে আগামীকাল মিশরে আলোচনা শুরু হবে। সৌদি চ্যানেল আশরাক জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির শীর্ষ নেতা খলিল আল-হায়া।

প্রতিবেদনে বলা হয়, হামাস প্রতিনিধি দল আজ কাতার থেকে কায়রোতে পৌঁছাবেন। আগামীকাল তারা আলোচনার জন্য শার্ম আল-শেখে যাবেন।
 
গত মাসের শুরুতে ইসরাইল আল হায়াসহ হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দোহায় হামলা চালায়। ওই হামলায় তিনি বেঁচে গেলেও ছয়জন নিহত হন। যার মধ্যে রয়েছেন আল-হায়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936