1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সেফ এক্সিটের চিন্তা করছেন: সারজিস

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী নগরীর চেম্বার অব কমার্স ভবন অডিটরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস এ অভিযোগ করেন।উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চান জানিয়ে তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন। তারা যেন এই চিন্তা না করে। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।’

 তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদে নয়, তার প্রতি আস্থা রেখেছিল।

উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক জানান, ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থান জড়িতদের (শীর্ষ পর্যায়ের উল্লেখযোগ্যদের) বিচারের রায় হলে, সেক্ষেত্রে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে বাধা নেই এনসিপির।
তিনি বলেন, বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ,  প্রতীক, নিবন্ধন সবকিছু বাতিল করতে হবে। তা না করা হলে, আগের মতই ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে।

এর আগে তিনি,  রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় শুরুতে তিনি জেলার নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন।

এরপর দলীয় কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন। সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা করেন।সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936