1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলায় আহত ৪, আটক ৭

channel metro:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ কোস্টগার্ডের চার সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত ৭ জেলেকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে।আটক জেলেরা হলেন- জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পিডবোট ক্ষতিগ্রস্তসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোস্টগার্ডের চার সদস্য আহত হন।

তিনি আরও জানান, পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936