1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

মালদ্বীপে লাল সবুজের পতাকা উড়ালেন বাংলাদেশের চিকিৎসক বাসুদেব কুমার সাহা

ইন্টাঃডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহার খ্যাতির দ্যুতি ছড়াল বিদেশেও। নাক কান গলা রোগ চিকিৎসায় বিশেষ অবদান রাখায় ‘International peace Award 2025’ পুরস্কার পেয়েছেন তিনি।বৃহস্পতিবার (৯ অক্টোবর) মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়াম মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত ‘Human Harmony Conference & Award 2025’ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের স্টেট ফর ফিশারিজ অ্যান্ড ওসেন রিসোর্স মিনিস্টার মো. মুতালিব ডা. বাসুদেব কুমার সাহার হাতে পুরস্কারটি তুলে দেন। আন্তর্জাতিক এ পুরস্কার জয়ে অনুষ্ঠান মঞ্চে লাল সবুজের পতাকা উড়ান বাংলাদেশের এ চিকিৎসক।

আন্তর্জাতিক এ পুরস্কার অর্জনে নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এ অর্জন আমার একার নয়।এটি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। এ অর্জন আমার পুরো টিমের।’ নিজের এ অর্জনটি তিনি উৎসর্গ করেছেন নাক কান গলা রোগে আক্রান্ত রোগীদের মাঝে। যাদের চিকিৎসাসেবা দিয়ে পেয়েছেন আন্তর্জাতিক এ পুরস্কার।

ডা. বাসুদেব কুমার সাহা বর্তমানে নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন।

তরুণ প্রতিভাবান এ চিকিৎসক নাক কান গলা রোগ বিষয়ে জনসচেতনতা তৈরি ও বিশেষজ্ঞ চিকিৎসাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্ট ফলোআপ করার মাধ্যমে রোগীদের মুখে হাসি ফুটিয়ে মানব শান্তির এক উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936