1. news1@channelmetrotv.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

আবারও বিয়ে করেছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি।

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবারও বিয়ে করেছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। জানা গেছে স্বামীর নাম মো. সিদ্দিক। রোববার (১২ অক্টোবর) রাতে সিদ্দিক নিজের ফেসবুকে দুইজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে রোববার মাঝরাতে স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি।

তনির বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আগ্রহ, কাকে বিয়ে করলেন তনি। জানা গেছে, উদ্যোক্তা তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি।

সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় ( ডিএমইউ) থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যেই বসবাস করছেন মো. সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়।

স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি।এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রবিবার দিবাগত (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন, ‘আরো একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’

তনি তার পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তাঁর প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936