1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‍্যাব-বিজিবি মোতায়েন থাকবে: আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‌্যাব সদস্য ও ৬ প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক বৈঠক শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা জানান।পুলিশ কমিশনার জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর ক্যাম্পাসে মোতায়েন থাকবে। প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে। ক্যাম্পাসে র‌্যাব ও বিজিবি সদস্যরা অস্থায়ী ক্যাম্প করবেন।মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য নেই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।বিশ্ববিদ্যালয় প্রক্টর মাহবুবর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক খুবই ভালো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই।এ সময় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে পরে তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে। আশা করছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936