1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকার কলাবাগান পুলিশ বক্সের সামনে থেকে তুলে এনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃত কনস্টেবল হলেন মো. রুহুল আমিন (৪১)। তিনি ডিএমপির ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর শেখ সাদির ছেলে। রুহুল আমিন বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী মামলা ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানান, ভুক্তভোগী শিশুটির বাড়ি মাদারীপুর জেলায়। সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। সোমবার দুপুরে কলাবাগান পুলিশ বক্সের সামনে শিশুটি কান্না করছিল। সেই সময় পুলিশ বক্সে ডিউটিতে থাকা কনস্টেবল রুহুল আমিন শিশুটিকে উদ্ধার করার কথা বলে নিজের হেফাজতে নেন। এরপর তিনি শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের রূপালী আবাসিক এলাকার নিজ ভাড়া বাসায় নিয়ে যান। সেখানেই শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

তিনি আরও জানান, ধর্ষণের পর ওই কনস্টেবল শিশুটিকে নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। পথে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদে বিষয়টি ফাঁস হলে তারা থানায় খবর দেয়।

সোমবার সন্ধ্যায় চাষাঢ়া থেকে কনস্টেবল রুহুল আমিনকে আটক করা হয়। রাতেই তাকে সদর মডেল থানা থেকে বন্দর থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে শিশুটির চাচা বাদী হয়ে কনস্টেবল রুহুল আমিনের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান জানান, দুপুরে আদালতের নির্দেশে গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936