1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পের চিহ্নিত মাদক ডিলার হিসেবে পরিচিত রমজানকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পের চিহ্নিত মাদক ডিলার হিসেবে পরিচিত রমজানকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিহারী ক্যাম্পের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। রমজান ওই ক্যাম্পের গুফ ভান্ডারীর ছেলে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারামারি সহ একাধিক মামলা রয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, রমজান একটি মারামারি মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সে তার নিজ বাসায় আত্মগোপন করে আছে। বিকেলে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় সে পালানোর চেষ্টা করে খাটের নিচে লুকিয়ে ছিল। পুলিশ তাকে খাটের নিচ থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম বলেন, আদমজী বিহারী ক্যাম্প এলাকার চিহ্নিত মাদকের ডিলার হিসেবে পরিচিত রমজানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রমজানকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্রেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি বলেন, “মূল হোতাদের ধরতে পুলিশ সবসময় চেষ্টা চালাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936