1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল,৭৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর, ২০২৫ ইং তারিখ রাত্রি ২৩:২০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা হতে ৭৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। আটককৃত আসামিরা হলো; ১। মোঃ ইউসুফ (২৬), পিতা-মৃত মোঃ মোস্তফা, মাতা-মোসাঃ ফিরোজা বেগম, সাং- সাং-গোপালনগর, ডাকঘর- লালগড়, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ তোফান রানা (২৭), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-ইনসিয়া বেগম, সাং-মানসিংহপুর, ডাকঘর-রাধানগর, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উভয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা জব্দকৃত আলামত ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা হতে আনয়ন করে বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযানে অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিন্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936