1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সভা শেষে কয়েকজন মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান ও দুর্ঘটনা না ঘটানো জন্য ২ জন বাস চালককে পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মোটর সাইকেল চালানোর সময়ে কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করতে হবে। কারণ জীবনের মূল্য অনেক বেশি। সস্তামূল্য হেলমেট ব্যবহার করে দুর্ঘটনায় আক্রান্ত হলে এর দায় থেকে যাবে।

তিনি বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন আম্রেলা কর্মসূচির আওতায় গণপরিবহনের চালক, হেলপারদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। প্রশিক্ষণের পাশাপাশি আইডি কার্ড, পোশাক ও হেলথ কার্ড করে দিচ্ছি। যাতে সড়কে নিরাপত্তা থাকে। হেলমট ছাড়া তেল দেয়া হচ্ছে না। আমরা সবাইকে নিয়ে নিরাপদ সড়ক ও সকলের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, জেলা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936