1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

“তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য

নারায়নগঞ্জ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে জোরেশোরে প্রচার শুরু করেছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এর ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর বাজারে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এই প্রচার কার্যক্রম সম্পন্ন হয়। ডিক্রিরচর বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেতাকর্মীরা উপস্থিত সাধারণ জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের হাতে ৩১ দফার বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট তুলে দেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল— জনগণের কাছে রাষ্ট্র মেরামতের ৩১ দফার গুরুত্ব এবং আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশ পরিচালনায় কী ধরনের পরিবর্তন আসবে, সেই বার্তা পৌঁছে দেওয়া। নেতাকর্মীরা এই সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের রূপরেখা। এই রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা ও দুর্নীতি দূর করে জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বিএনপি আর অতীতের মতো ভুল করবে না। এই ৩১ দফার মাধ্যমেই আমরা প্রমাণ করতে চাই যে, জনগণের সেবাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যুবদল এখন থেকে নিয়মিতভাবে নারায়ণগঞ্জের প্রতিটি আনাচে-কানাচে এই ৩১ দফার প্রচার চালিয়ে যাবে।”

স্থানীয় বাজার ও এলাকার জনগণের মধ্যে এই লিফলেট বিতরণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অনিয়মের পর, রাষ্ট্রকাঠামো মেরামতের সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে জানতে পেরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন এবং তাদের আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936