1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার।

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যা এবং রাউজানে প্রকাশ্যে গুলি, সংঘর্ষ ও পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব–৭। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।

তিনি জানান, চট্টগ্রাম–৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় আলাউদ্দীন ও হেলাল নামের দুজনকে নগরীর চান্দগাঁওয়ের হাজিরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজন সরাসরি কিলিং মিশনে জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ মামলার প্রধান আসামি রায়হানকে গ্রেফতার অভিযান চলছে বলেও তিনি জানান।

র্যাব আরও জানায়, রাউজানে গুলিবর্ষণ এবং পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরীকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ইশতিয়াক চৌধুরী, জ্যাকি ও জনি—এই তিনজনকে চকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৬ নভেম্বর বিকালে চট্টগ্রাম নগরীর চালিতাতলী এলাকায় ইদ্রিস নামের এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা পায়ে দুটি গুলি করে। ওই ঘটনার সঙ্গে জড়িত রাজ নামের একজনকে বৃহস্পতিবার (৬ নভেম্বর)  রাতে রউফাবাদ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব–৭।

বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে পুলিশের তালিকাভুক্ত আসামি সরোয়ার বাবলা হত্যাকাণ্ডে বায়েজিদ থানায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহত বাবলার বাবা আবদুল কাদের বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936