1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে, ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখত।মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম ও শরিফ জানায় শহিদুল ইসলাম নামে একজনের সঙ্গে তারা কাজ করে। চোরাই মালামাল তারা শহিদুল ইসলামের বাসায় রাখে। তাদের দুজনকে নিয়ে এই সিন্ডিকেটের হোতা শহিদুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু কৌশলে শহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936