নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইন সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার।
ডেস্ক রিপোর্টার
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
৬৭
বার এই সংবাদটি পড়া হয়েছে
জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক সাব-ইন্সপেক্টর (নিঃ)/এটিএম জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৭/১২/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ২২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউপিস্থ সোনাপুর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এবং গ্রেফতার কৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ আজিম ওরফে আজিজ (৩৫), পিতা-শাহজালাল, মাতা-পেয়ারা বেগম, স্থায়ী সাং-ভবানীপুর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান সাং-সোনাপুর (আশেক আলীর বাড়ীর ভাড়াটিয়া), ইউপি- কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ মামুন মিয়া (৩৬), পিতা-মোঃ আশেক আলী, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-সোনাপুর, ইউপি-কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। তাদের নিকট ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামীদ্বয়ের নামে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply